গোধূলির রাঙা আলো দেখে মনে হচ্ছে
এ যেনো আমার জীবনের প্রতিচ্ছবি
আকাশ পটে আবিরের মাখামাখিতে
জীবনের প্রতিটি মুহুর্ত যেনো দৃশ্যমান।
গোধুলির আলো-আঁধারের খেলা
জীবনের প্রতিটি বাঁকের গল্পের মতো
এই রঙিন প্রচ্ছদে আঁকা রূপমাধুরী
শুধু ক্ষণিকের ভালোলাগায় ভরিয়ে দেয়।
এমনই রঙে সে আমার সাজিয়ে ছিলো
ঠিক গোধূলির রাঙা আলোর মতো
তাইতো জীবনের রঙও ছিলো ক্ষণিকের
একটু সময়ের জন্য ঝলমলে রঙিন জীবন।
সূর্যাস্তের সাথে সাথে রঙও হারিয়ে যায়
হারিয়ে যায় দিনের কোলাহল, দিনের ব্যস্ততা
চারদিকে ঘনিয়ে আসে আঁধারের নিস্তব্ধতা
সে চলে যাবার পরে আমার জীবনেও আঁধার।
গোধূলির আকাশে যে রক্তিম আভা
সে কি শুধু সৌন্দর্যের প্রতীক?
না কি সারাদিনের ক্লান্তি হতাশা নিরাশার প্রকাশ
না কি প্রিয়জন হারানোর শোকার্ত আর্তনাদ?
জীবনের রঙিন আলো,সকল সাজ
যেমন আঁধারে পরিণত হয়েছে
তেমনি প্রিয়জন হারানোর বেদনায়
হৃদয় আজ রক্তাক্ত ক্ষতবিক্ষত।






