আজিজুন নাহার আঁখি

সম্মান করলে সম্মান মিলে
অসম্মানে বাড়ে অবহেলা,
কারোর ভালোয় ঈর্ষা করলে
কেউ না কেউ দেয় ঠেলা।


সব কাজে পারদর্শী হয়না সবে
কেউ কারোর মতো নয়
এই কথাটি মেনে চললে
জীবন হবে মধুময়।।


হিংসা বিদ্বেষ দাও ফেলে
ভালোবাসায় প্রাণ ভরো
নিজের জীবন ভালো রাখতে
সততাকে আঁকড়ে ধরো।

Leave a Comment