আজিজুন নাহার আঁখি

নদীর জলে রবির কিরণ
ঝিকিমিকি করে
মাঝি ভাই দরাজ গলায়
ভাটিয়ালি ধরে।

ঢেউয়ে ঢেউয়ে দেয় দোলা
কলকল সুর তুলে
জেলে ভাই মাছ ধরে
নাওয়া খাওয়া ভুলে।

ভরা বর্ষায় নদীর পাড়ে
আছড়ে পর জল
নদীর ধারে বসে থাকে
মাছ শিকারীর দল।

বাতাস এলেই নৌকা দুলে
ভয়ের কিছু নাই
শক্ত হাতে ধরেছে হাল
নাওয়ের মাঝি ভাই।

পরাণ জুড়ায় মাঝির গান
ঢেউয়ে খায় বারি
জলের বুকে মেঘের ছায়া
মনটা নেয় কাড়ি।

ঝিরিঝিরি বৃষ্টির ছন্দ যখন
নদীর জলে পড়ে,
কলকল সুর লহরী তখন
মনপ্রাণ দেয় ভরে।

Leave a Comment