বৃষ্টি স্নাত ফুলের হাসিতে
আকুল হইলো প্রাণ
ভোরের পাখি সুর তুলে গায়
মিষ্টি মধুর গান।
সবুজ পাতায় করছে খেলা
বিন্দু বিন্দু জল
নয়ন জুড়াতে মন ভরাতে
করেনি কোনো ছল।
হাওয়ায় দুলছে লতা পাতা
ডাকছে কাছে আয়
এমন ক্ষণে ঘরের ভিতর
থাকা যে হলো দায়।
সুনসান নীরবতায় পাখির কূজনে
আবেশ ছড়ায় চারিপাশ
শান্ত কোমল সবুজ শ্যামলায়
প্রাণ ভরে নেই শ্বাস।
যাতনা যতো ছিলো মনে
দিয়েছি সব ঢেলে
ব্যথা বেদনা রাখিনি কিছু
গেলাম সব ফেলে।।






