আজিজুন নাহার আঁখি

মানুষ নিজের অর্থ সম্পদ জমা রাখতে পারলেও
দুচোখে বয়ে যাওয়া অশ্রুধারা জমাতে পারেনা
নিজেকে বন্দী করা যায় ঠিকই কিন্তু
চোখের জল কিছুতেই বন্দী করা যায় না।
তবে কিছু কিছু সময় চোখের জল যেনো
হৃদয়ের অব্যক্ত কথা বলে
নিদারুণ অনুভূতির প্রকাশ করে
চোখের নোনা জলে হৃদয় তৃষ্ণা মেটাতে চায়।
মানুষের মন যেমন বেহায়া অবুঝ
শত চেষ্টা করেও বোঝানো যায় না
তেমনি চোখের জলও অবুঝ
এ যেনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা।
হারানো সময় কখনো ফিরবে না
কখনো বদ্ধ দরজায় কড়া নাড়বে না
বুকের ভেতর জমানো নোনা ব্যথা
শুধু অশ্রু হয়ে ঝরে না হৃদয়ে রক্তপাত হয়।

Leave a Comment