বর্ষার আগমনে কদমের শোভা
ডালে ডালে সবুজ পাতায় মাখামাখি
হলুদের সাজে কদম গুচ্ছের সমারোহ
কার না দেখতে ভালো লাগে?
বর্ষা যেমন বছর ঘুরে ফিরে আসে
তার সাথে হলুদ সাজে ফিরে আসে কদম,
বর্ষার আগমনে কদম ছাড়া যেনো বেমানান
যেমনি তোমাকে ছাড়া সে দিশেহারা ছন্নছাড়া।
বৃষ্টির রুনুঝুনু ঝংকার বেজেই চলে
কদমের মাতাল করা ঘ্রাণে চারিদিক মোহিত
এসবে অনেকের প্রাণে দোলা দেয়
ভালোলাগায় হৃদয়ে প্রেম জাগে
কিন্তু তোমাকে ছাড়া তার যে এসব ভালো লাগেনা।
তার যে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে
ইচ্ছে করে কদমের মতো রঙিন সাজে সাজতে
একগুচ্ছ কদমফুল খোঁপায় গুঁজতে
হলুদে সবুজে যেমন মাখামাখি
তেমনি তোমার সাথেও সে নিজেকে জড়াতে চায়।
সে যতোই ডাকুক না কেন জানি সাড়া দেবেনা
বর্ষা আসবে যাবে কদম ফুটবে ঝরবে আবার ফুটবে
প্রেমিক তার প্রেয়সীর খোঁপায় ফুল গুঁযে দিবে
যুগলে তারা হয়তো বৃষ্টিতে একসাথে ভিজবে
কিন্তু সেটা কি তুমি জানবে?
সে জানে তুমি আর ফিরবে না।






