চারিদিকে তাপদাহ বাড়ছেই অবিরাম
ছোটো বড়ো সকলের ঝরছেই শুধু ঘাম
ধুলো-বালি মাখামাখি অসুখের উপদ্রব
জ্বরে-হামে কুপোকাত হাসপাতালে জড়ো সব।
গাছে গাছে পাখি সব করে শুধু কলরব
তৃষ্ণায় ধুঁকছে প্রাণ পশু-পাখি যতো সব,
খাল-বিল শুকিয়েছে জল শূন্য সব ঘাট
গ্রীষ্মের এ খরতাপে চৌচির ফসলি মাঠ।
মানুষের প্রাণ যায় কলিজায় লাগে টান
লোডশেডিং বাড়ছে নাই কোনো সমাধান
স্কুলে ছাত্র-ছাত্রী সব শুধু ছটফট করে
গরমে থাকাটা দায় ঘাম যে অঝোরে ঝরে।
এসিতে থাকে যেজন বুঝেনা সে এই কষ্ট
সাধারণ মানুষের জীবন হয় যে নষ্ট
হাসফাস লাগে শুধু ভালো লাগে না যে কিছু
গ্রীষ্মের প্রখর তাপ ছাড়ছে না যে পিছু।
গ্রীষ্মের এ খরতাপে কাঁদে ফসলের মাঠ
মেঘেরা লুকিয়ে রয় ঘরে লাগিয়ে কপাট
বইতো যদি শীতল হাওয়া ঝরতো বাদল
প্রাণখুলে হাসি দিতো পশু-পাখি,ফুল-ফল।






