আজিজুন নাহার আঁখি

শূন্য বুকের বা’পাশ

তোমরা বলো সবই আছে
পরিপূর্ণ চারিপাশ
আমিই জানি শূন্য আমার
শূন্য বুকের বা’পাশ।


হাসির মাঝে লুকিয়ে রয়
হাজারো ব্যথার রোল
বাইরে থেকে যায়না বোঝা
বোবা কান্নার বোল।


কাজের মাঝেই ডুবে থাকি
তবুও যে পিছু ডাকে
ফেলে আসা সোনালী অতীত
আলিঙ্গনে বেঁধে রাখে।

Leave a Comment