আজিজুন নাহার আঁখি

যে লোক মুখোশধারী করে শুধু বাড়াবাড়ি
নাই তার ভয় দ্বিধা লাজ
মুখে আছে শুধু ঝাড়ি সে নয় যে উপকারী
ভালো মানুষের ধরে সাজ।।

করে শুধু অভিনয় মিথ্যাকে সে করে জয়
সত্যকে সদা আড়ালে ঢাকে
কথায় অমিল রয় মনেতে নাই যে ভয়
গলার জোরেই আগে থাকে।

চারিদিকে শুধু ধোঁকা সরলকে বানায় বোকা
আছি মোরা নকলের ভীরে
মুখোশেই রয় ঢাকা যায়না তো দূরে থাকা
বসবাস মুখোশের নীড়ে।

সকলে সত্যকে ধরি সুন্দর জীবন গড়ি
ধোঁকা বাজি করে দেই বন্ধ
সত্যের লড়াই করি শান্তিতে হৃদয় ভরি
কারোর চোখ না হোক অন্ধ।

Leave a Comment