সৎ মানুষের শত্রু বেশি
কথায় কথায় বিপদ
কাছের মানুষ দেয় ধোঁকা
তারাই হলো আপদ।
সত্য কথায় বাড়ে জ্বালা
আপন হয় যে পর
নিজের স্বার্থে লাগলে পরে
ভেঙে দেয় নিজ ঘর।
চলতে পথে তারাই খুশি
যাদের স্বার্থে আসে
মিথ্যা দিয়েও লাভ হলে
খুশিতে তারাই ভাসে।
চারিদিকে ছলচাতুরী সব
ঘাপটি মেরে আছে
সৎ মানুষ হেরে যায়
তাদের বুদ্ধির কাছে।
সৎ হলো আলোর পথ
সবাই সেটা জানে
জীবন চলার কঠিন পথে
কেউ না তা মানে।
প্রভুর কাছে একটা চাওয়া
সত্যের মাঝে থাকি
মিথ্যারঝুড়ি বন্ধ করে
হিংসা নিন্দা ঢাকি।।






