কেউ সাহস করে
বুক পাতে
কেউ সেই সাহসী
বুকে চাপে।
কেউ চলে যায়
বীরের বেশে
কেউ সুযোগ নেয়
এই বাংলাদেশে।
কেউ অপরাধ করে
পালিয়ে যায়
কেউ প্রতিবাদ করে
জীবন দেয়।
কেউ মুখোশ পড়ে
পরিচয় ঢাকে
কেউ আপন করে
কাছে রাখে।
কেউ বন্ধু সাজে
রক্তের নেশায়
কেউ শত্রুকে ভালোবেসে
বন্ধু বানায়।
কেউ আসল পরিচয়
আড়াল করে
কেউ সত্য না খুঁজে
আঁকড়ে ধরে।






