আজিজুন নাহার আঁখি

স্নিগ্ধতায় মাখামাখি

সোনালী ঐ রোদ বাড়ায় আমোদ
উষ্ণ করে তনুমন
সকালের পাখি করে ডাকাডাকি
ছুঁয়ে যায় সমীরণ।

শিশিরের ছোঁয়া পূবাল হাওয়া
শিহরণ দেয় প্রাণে
পাখিদের ঝাঁক পেরোই যে বাঁক
হৃদয় ভরায় গানে।

ফুলের মেলায় মিষ্টি হাওয়ায়
প্রজাপতি উড়ে আসে
বাঁধে আলিঙ্গনে ফুলেদের সনে
প্রাণখুলে সবে হাসে।

ভেজা দুর্বাঘাস শীতল বাতাস
স্নিগ্ধতায় মাখামাখি
রবির কিরণ করে আলিঙ্গন
যতনে আগলে রাখি।

Leave a Comment