আজিজুন নাহার আঁখি

আশার আলো নিভু নিভু

তোমার গাঁয়ের পথ ঘাট
পথের ধুলো,সারি সারি গাছ
দিগন্ত জুড়ে ফসলের জমি
তোমার চির চেনা খেলার মাঠ
চায়ের দোকানে আড্ডার আসর
সুবিশাল আকাশ,পূবালী হাওয়া
সবই ঠিক আগের মতো আছে
আর মিশে আছে তোমার গায়ের ঘ্রাণ
শুধু তুমি নাই তুমি নাই।
তোমার দেয়া আঘাত সহ্য করা যেতো
কিন্তু শূন্যতা শূন্যতা সহ্য করা যায় না
ভেতরের রক্তক্ষরণ যে বন্ধ হয়না
জীবনের এই বাঁক ভীষণ কষ্টের
বারবার হোচট খেয়ে পড়তে হচ্ছে
হতাশায় ডুবতে না চাইলেও
আশার আলো নিভু নিভু
তারপরও স্রষ্টার কাছে করজোড়ে নিবেদন
তোমায় ভালো রাখুন সুন্দর রাখুন
জীবনের বাকীটা সময় যেনো
এভাবেই প্রার্থনায় কাটে।

Leave a Comment