এসেছিলে ফুলের কলি হয়ে
চলে যাচ্ছ পাপড়ি মেলে
নিজের গুণে হও বলীয়ান
আহরিত জ্ঞান দিও ঢেলে।
কুড়ি থেকে ফুল ফোটাতে
করেনি কেউ অবহেলা
পড়া লেখার পাশাপাশি
করেছো সবে নানা খেলা।
অ,আ, ক,খ এর হাতেখড়ি
হয়েছিল আমাদের কাছে
ধীরে ধীরে শিখেছ সব
যতোটা আমাদের আছে।
দোয়া করি মানুষ হও
প্রকৃত মানুষের মতো
হিংসা বিদ্বেষ ভুলে যেও
অনাচার আছে যতো।
নিজের পরিচয় নিজেই গড়ো
সততাকে আঁকড়ে ধরে
মানবের তরে যাও এগিয়ে
সেবা করো প্রাণ ভরে।






