কী অপরূপ নীল আকাশের মায়া
উঁকি দিচ্ছে ঐ গাছের ফাঁকে
মাটির উপর পড়ছে গাছের ছায়া
মন ছুটে ঐ পথের বাঁকে।
যখন উর্ধ্বাকাশে নীলের মাখামাখি
সূর্য বাঁধে উষ্ণ আলিঙ্গনে
এমন সময় কী করে আগলে রাখি
ইচ্ছে করে ছুটে যাই বনে।
সুধাময়ী রূপের কথা বলছি আজ
শোনো সবে মনযোগ দিয়ে
ঐ দেখো সূর্য কিরণের ভেঙেছে লাজ
সবার মন দিবে ভরিয়ে।
স্রষ্টার অপার মহিমায় ভরে আছে
আমাদের সুন্দর ভূবন
এমন সুধা আর নাহি কারোর কাছে
যতটা করেছে সমপর্ণ।






