নদীর জল শান্ত কোমল
স্নিগ্ধতায় মাখামাখি
রবির আলো ঘুচায় কালো
রোদ্দুরের ঝলকানি।
জেগেছি প্রাতে পাখির সাথে
পাখিদের কলতানে
শীতল বায়ু জুড়ায় স্নায়ু
দোলা দেয় মনেপ্রাণে।
ভোরের বেলা করিনা হেলা
ছুটে যাই আনমনে
নদীর পাড়ে মনটা কাড়ে
ফুলে ভরা কাশবনে।
সোনালী রোদ বাড়ায় আমোদ
তৃষ্ণা মেটাই নয়নে
জেগেছে যারা খুশিতে তারা
পুলক জাগায় মনে।






