প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের ডালা সাজিয়ে
পূর্ণিমার মায়াবী আলো ইশারায় ডাকছে
কি করে নিজেকে আগলে রাখি
কি করে ঘরেই আবদ্ধ থাকি
ইচ্ছে করছে জোছনার প্লাবনে
সারা রাত জোছনাস্নান করি
নিশিযাপন করি ঐ মায়াবী চাঁদের সাথে।
উঠোন জুড়ে জোছনায় মাখামাখি
গাছের ফাঁকে রূপের ছটা ঢেলে দিয়েছে
ইচ্ছে করছে হাতের মুঠোয় তারে
সযতনে বন্দী করে রাখি
মনের সব যাতনা এই আলোতেই
জলাঞ্জলি দিয়ে উতলা এই মন
শান্ত করে মধুর আবেশে ডুবিয়ে দেই।
পুরো আকাশ আজ চাঁদের দখলে
মেঘেরা বুঝি আজ নিয়েছে ছুটি
তারা দেরও দেখা মেলেনি আজ
ভরা পূর্ণিমার এই আলোক রশ্মিতে
তারার দল মুখ লুকিয়েছে কি লাজে?
উদাসী এই মন হারিয়েছে আজ
পূর্ণিমার ঐ রূপোলী আলোক ছটায়
এমনো ক্ষণে বারেবারে পড়ছে মনে
ফেলে আসা সেই মধুর আলাপন
জানি আর পাবো না ফিরে
ধরা দিবেনা সেই সোনালী অতীত
তবুও কেনো হানা দেয় মনে
হারানো সেই দিনের সুখস্মৃতি।
বুঝেও বুঝে না অবুঝ হৃদয়
একাকীত্বের বেদনাতে থাকে ডুবে
আজকে এই মায়াবী চাঁদনী রাতে
বলছি বাতাসের কানে কানে
ওগো চাঁদ পাশে থেকো তুমি
যতোই কষ্ট ভর করে হৃদয় মাঝে
ভুলতে চাই সব অবহেলার সময়
ভুলতে চাই ভুলতে চাই দু:খের স্মৃতি।






