আজিজুন নাহার আঁখি

মন খারাপের ঘুড়ি আজ
ছুড়ে দিলাম আকাশে,
ঝড়ো হাওয়ায় উড়ে গিয়ে
হারায় যেনো বাতাসে।
ঝিরিঝিরি বৃষ্টিজল এসে
বললো আমার কানে,
মনটা আজ ভরিয়ে দিব
বাদলের ছন্দ গানে।
বদ্ধ দুয়ার খুলে দিলাম
বৃষ্টির জলে ভিজতে,
ক্লান্তি সব ধুয়ে দিতে
জলেই মিশে থাকতে।
তবুও ছটফটিয়ে উঠি
স্বস্তি তো মেলেনা কভু,
দহন জ্বালায় পুড়ে মন
জানেন যে শুধু প্রভু।

Leave a Comment