মোবাইল ফোন বা অনলাইন সম্পর্কিত কিছু শিষ্টাচার :
১। কাউকে পরপর দুই বারের বেশি কল না করা।যদি দুইবারে সে কল রিচিভ না করে তাকে জরুরি বার্তা দেয়া।
২। কারোর অনুমতি ছাড়া তার মেসেঞ্জার, ইমু,হোয়াইটস এপে ভিডিও কল না দেয়া।
৩। কোনো নেতিবাচক বার্তা না দেওয়া।উস্কানিমূলক কোনো মন্তব্য না করা।
৪। কারোর অনুমতি ছাড়া তার মোবাইল বা ল্যাপটপ ব্যবহার না করা।
৫। অনুমতি ছাড়া মোবাইল নাম্বার অন্যের কাছে শেয়ার না করা।
৬। একাধিক মানুষের সামনে ফোনালাপ না করা।
৭। সভা সেমিনারে ফোন সাইলেন্ট রাখা।
৮। সভার মাঝে কোনো জরুরি কথা থাকলে কতৃপক্ষের অনুমতি নিয়ে বাইরে গিয়ে কথা বলা।
৯। সবার উপস্থিতিতে মোবাইলে ব্যস্ত না থাকা।
১০। কারোর অনুমতি ছাড়া তার ছবি, লেখা,অডিও,ভিডিও শেয়ার না করা।
১১। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু আপলোড না করা।মারামারি, খুন,জখম,অশ্লীল কিছু শেয়ার না করা।
১২। জরুরি প্রয়োজন ছাড়া গভীর রাতে কাউকে কল না করা।
১৩। নিজের কোনো পোস্ট অন্য কাউকে ট্যাগ করার সময় তার সাথে এই পোস্ট সম্পর্কিত না হলে ট্যাগ না করা।
১৪। যখন তখন সব ধরণের পোস্ট অন্যদের ট্যাগ না করা।
১৫। অনুমতি ছাড়া কারোর কল রেকর্ড না রাখা।
১৬। কাউকে হেয় প্রতিপন্ন করে কিছু না বলা।
১৭। ভাইরাল হবার নেশায় AI ব্যবহারে সচেতন না হওয়া।
১৮। মোবাইলে উচ্চস্বরে কথা না বলা।
১৯। পথ চলতে মোবাইলে জোরে অডিও ভিডিও না শোনা।
২০। আপত্তিকর পোশাকে কোনো ছবি শেয়ার না করা ও সঠিক খবর না জেনে যে কারোর পোস্ট শেয়ার না করা।
বি:দ্র: আমরা নিচের কাজগুলো করার চেষ্টা করতে পারি।
*ব্যস্ততার কারণে কারোর কল রিচিভ করতে না পারলে তাকে বার্তা বা ভয়েস দিয়ে জানানো যে ব্যস্ততার জন্য কথা বলতে পারিনি।
- কেউ একাধিক বার কল করলে তখন রিচিভ করতে না পারলে দেখা মাত্র তাকে কল করা।
- কেউ বারবার বার্তা দেবার পরেও রিপ্লাই না পেয়ে বার্তা দিতেই থাকে তাহলে তাকে উপযুক্ত কারণ দেখিয়ে বার্তা দেয়া বা কল করা।
- ফোনে কথা বলার সময় অপরপক্ষকে জানিয়ে কল কেটে দেয়া।
- কেউ ফোনে ডিস্টার্ব করলে তাকে সতর্ক বার্তা দিয়ে ব্লক করা।
- বিকাশ বা নগদের ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকা।






