আজিজুন নাহার আঁখি

না বলা অনেক কথা হৃদয় গহীনে জমা আছে
যা আর কখনো কাউকে বলা হবে না
অনেক কথা জমতে জমতে স্তুপ হয়েছে
যেথায় শুধু কথারা মুক্তির অপেক্ষায় আছে
যদি তাদের মুক্তি হয় তাহলে তারা শান্তি পেতো
কিন্তু সেসব কথা বলার সময় ফুরিয়েছে।
সময়ে অসময়ে ক্ষুদ্র ক্ষুদ্র না পাওয়া থেকে
অভিমানের পাহাড় জমে কঠিন পাথরে পরিণত
ইচ্ছে ছিলো একদিন অভিমানের পাথর ভেদ করে
ছোট্ট ছোট্ট অভিমানের বরফখণ্ড গলে ঝর্ণা বয়ে যাবে
ভালোবাসা দিয়ে মমতা দিয়ে কেউ অভিমান ভাঙাবে
কিন্তু এখন জমানো অভিমান অনুশোচনায় রূপ নিয়েছে।
এখন কোনো প্রত্যাশা নাই অপ্রাপ্তির জন্য হতাশা নাই
সব চাওয়া পাওয়া আজ আজ শূন্যে তোলা আছে
আকাঙ্খা যেনো স্বপ্নের মতো ধরতে গিয়েও ধরা যায় না
কতো আয়োজন ছিলো হৃদয় গহীনে আজ সব হারিয়েছি
হারানোর বেদনায় নিজেকে আষ্ট্রেপৃষ্ঠে বেঁধে ফেলেছি
কারোর ফেরার অপেক্ষা নয়, এখন অপেক্ষা শুধু চিরপ্রস্থানের।

Leave a Comment