আজিজুন নাহার আঁখি

জানতেই পারলে না

তুমি জানতেই পারলে না কেউ তোমার জন্য নীরবে কাঁদে
তোমার মঙ্গলের জন্য প্রার্থনায় তোমার নামে দোয়া চায়
তোমার একটুখানি অবহেলায় নিজেকে গুটিয়ে নেয়
তোমাকে নিজের করে পাওয়ার চেয়ে বিচ্ছেদ বেছে নেয়।
আকাশে মেঘের ঘনঘটা দেখে বুঝে নাও বৃষ্টি হবে
বিদ্যুৎ চমকালে, বজ্রপাত হলে নিরাপদ আশ্রয় খোঁজ
হৃদয়েও যে মেঘের মতো ডামাডোল বাজে বিদ্যুৎ চমকায়
হটাৎ বজ্রপাতে হৃদয় কেঁপে উঠে, সেটা বুঝো?
নদী ভাঙনের সময় জলের মধ্যে গোঙানির শব্দ হয়
সেই শব্দে ভয় পেয়ে নিরাপদ আশ্রয়ে ফিরো
হৃদয় ভাঙলেও যে বুকের ভেতর এমন শব্দ হয়
সেই শব্দ শুধু হৃদয়কে নাড়া দেয়, তুমি সেই শব্দ শোনো?
আচ্ছা তুমি তো জলোচ্ছ্বাসের সময় সাগরের গর্জনে ভয় পাও
সাগরের গর্জন থামা না পর্যন্ত ভয় কাটে না
এই যে হৃদয়ে যে গর্জন হয়,বুকের পাঁজর ভাঙে
সেই বুকের পাঁজর ভাঙার শব্দ শুনতে পাও?
তুমি ভালোবাসার প্রকাশ বুঝো হৃদয়ের দহন বুঝলে না
সত্যিই তোমার জন্য কেউ নীরবে কাঁদে জানতেই পারলে না
জানতেই পারলে না তোমার দুরত্ব তাকে নীরবে কাঁদায়
কাছে পাওয়ার জন্য নয় তোমার ভালোর জন্য সে কাঁদে।

Leave a Comment