আমি এক ক্লান্ত প্রাণ
ঘুরে বেড়াই যাযাবরের মতো
সঙ্গী আমার পথের ধুলো
সঙ্গী গাছের শীতল ছায়া।
আমি এক ক্লান্ত প্রাণ
কথা বলি মনে মনে
নদীর কাছে যাই যে ছুটে
মনের সব যাতনার তোড়ে।
আমি এক ক্লান্ত প্রাণ
জলের কাছে আপন মনে
বলি সকল জমানো ব্যথা
ঢেউয়ের সাথে ভাসিয়ে দিতে।
আমি এক ক্লান্ত প্রাণ
ছুটছি অবিরত দিনে রাতে
স্বপ্নগুলো সব হাওয়ায় উড়ে
ধরাছোঁয়ার বাইরে থাকে।
আমি এক ক্লান্ত প্রাণ
আশার আলো নিভু নিভু
নিরাশার মেঘ জমতে থাকে
কান্না হয়ে ঝরার লাগি।






