ভুলিনি ২০২৪ এর ১৬ জুলাই এর সেই ভয়াবহতা
ছাত্রজনতার বলিষ্ট কন্ঠে প্রতিবাদের স্লোগান
ন্যায্য দাবী আদায়ে রাজপথে ছাত্রদের মিছিল
আর পুলিশের কঠোর হুশিয়ারি আর মারমুখী আচরণ
লাঠিচার্জ, টিয়ারগ্যাস , রাবার বুলেট নিক্ষেপ।
এরই মাঝে অদম্য সাহসী এক যুবক
চিবুক উঁচিয়ে বন্ধুকের সামনে
বীরের বেশে দুহাত মেলে দাঁড়িয়ে থাকে
তার এই অসীম সাহস নিমিষেই শেষ করে
পুলিশের ছোড়া বুলেটে।
একটা নয় দুইটা নয় চারটা বুলেটে
বুকের পাজর ভেঙে খানখান।
রক্তে রঞ্জিত দেহখানা মাটিতে লুটিয়ে পরে
স্তব্ধ হয়ে যায় সেই অদম্য সাহসী বীরের প্রাণ
রক্ত দিয়ে প্রাণ দিয়ে শহিদ হলো আবু সাইদ।
আজ রাষ্ট্রীয় ভাবে পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’
সরাসরি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে
বিভিন্ন দফতরে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা
আবু সাইদকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সবাই
আর শহীদ সাইদের পরিবার যে শোক বুকে জড়িয়ে
দিনের পর দিনে চোখের জল ফেলছে
স্বজন হারানোর ভয়াবহ যন্ত্রণা কিছুতেই কমবে না।
বাংলা মায়ের বুকে আর রক্তের হোলিখেলা দেখতে চাই না
আর কোনো শোক পালন করতে চাই না
আর নয় হিংসা আর নয় দ্বন্দ আর নয় দলাদলি,
যতো প্রাণ বলিদান হয়েছে যতো বীর আহত হয়েছে
সবাইকে স্যালুট, সবার জন্য দোয়া আর ভালোবাসা
বাংলার চারিদিকে সবুজে ছেয়ে থাক।






