আজিজুন নাহার আঁখি

প্রকৃতি প্রেমী

ভোর বেলায় নদীর শান্ত জল
গাছের ফাঁকে রোদের কিরণ
পূবাল বাতাসের শনশন শব্দ
পাখির গুঞ্জনে মুখরিত চারিপাশ।

রবির আলো ফোটার সাথে সাথে
নিমিষেই জনমানব শূন্য পথ ঘাট
পথিকের পথচলায় সরব হয়
শুভারম্ভ হয় কর্ম চাঞ্চল্য দিনের।

প্রাত:ভ্রমণে নারী পুরুষের আনাগোনা
কেউ হাঁটে রোগমুক্তির জন্য
কেউ যায় স্নিগ্ধতায় ডুবে যেতে
জীবিকার তাগিদে কেউ পা বাড়ায়।

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য
আর সুধাময়ী অমৃত সুধা পানে
প্রকৃতি প্রেমী মানুষ ছুটে আসে
শত ব্যস্ততা পিছনে ফেলে।

Leave a Comment