আজিজুন নাহার আঁখি

এই শহরে মেঘের আনাগোনা
রোদ্দুর নিয়েছে ছুটি
তোমার শহরে ঝলমলে রোদ
চারিদিক পরিপাটি।

বৃষ্টিভেজা পিচ ঢালা রাজপথ
নাই আজ কোলাহল
তোমার শহরে ছুটছে সবাই
চারিদিকে কলকল।

মেঘ বলেছে ঝরবে সারাদিন
দিবে না একটু ফাঁকি
তোমার ওখানে আলোয় ভরা
আলোতেই মাখামাখি।

মেঘ বলেছে ঘরের ভেতরেই
রাখবে আমায় বন্দী
রোদের কাছে জানতে চেয়ো আজ
সে-ও কি করবে সন্ধি?

মেঘের কথা মেঘের কাছে থাক
ভিজবো এ রাজপথে
আসো যদি আজ আমার শহরে
জল ছোঁবে আঁখিপাতে।

Leave a Comment