আজিজুন নাহার আঁখি

শ্যাওলা ভরা দিঘির জলে
পড়েছে গাছের ছায়া,
উঁকি দিচ্ছে রবির কিরণ
আহা কি মধুর মায়া!

শান্ত কোমল শীতল জল
কানায় কানায় ভরা,
সবুজে সবুজে মাখামাখি
যায়না তো হাতে ধরা।

বইছে হাওয়া মৃদুমন্দ
জুড়িয়েছে তনুমন,
সুমধুর সুরে দোলা দেয়
পাখির মিষ্টি কূজন।

ইচ্ছে করে ঐ দীঘির জলে
ভাসি শ্যাওলার মতো,
দিবারাতি থাকবো সেথায়
হোক রোদ বৃষ্টি যতো।

Leave a Comment