আজিজুন নাহার আঁখি

রুখে দাঁড়াও বাংলাদেশ

ওরা মানুষ নামের অমানুষ
নাই ওদের ভয়, নাই লাজ
প্রাণ কেড়ে নিয়ে অট্টহাসি দেয়
করে নৃত্য, করে উল্লাস।

জীবনের চেয়ে চাঁদা বড়ো
পালাবার উপায় নাই,
মানুষ খেকো রাক্ষস ওরা
ওদের সবাই ভয় পাই।

ওরা সবার সামনে ইচ্ছেমতো
আঘাতের পর আঘাত করে,
আধমরা দেহখানা রাস্তায় রয়
রক্তে সারা গা ভরে।

হায়েনাদের মুখে জয়ের হাসি
জীবনের নাই দাম,
ভুলে গেছে ওরাও মরবে
সবাই ক্ষণিকের মেহমান।

আর কতো রক্তের হোলি
রক্তের বন্যা বয়ে যাবে?
মানুষ রূপী হায়েনারা কবে
কৃতকর্মের শাস্তি পাবে?

ওরা বর্বর ওরা জাতির কলংক
করতে হবে ওদের শেষ,
প্রতিবাদে সোচ্চার হও সবে
রুখে দাঁড়াও বাংলাদেশ।।

Leave a Comment