আজিজুন নাহার আঁখি

বেহিসেবী ভালোবাসা

ভালোবাসা মানুষকে নির্লজ্জ করে
ভালোবাসার মানুষের কাছে তার লজ্জা
দ্বিধা সংকোচ সব আড়ালে ঢাকা থাকে,
বারবার তাকে ফোন করা,মেসেজ করা
সাড়া না পেয়েও লেগে থাকা
প্রিয়জনের অবহেলায়ও যেনো কিছু যায় আসে না।
ভালোবাসা মানুষকে বেহায়া করে
নিজের আত্মসম্মান বোধও
হারিয়ে ফেলে ভালোবাসার কাছে
যখন তখন দেখা করতে ছুটে চলা
কথা বলার জন্য ছটফটিয়ে ওঠা
ভালোবাসার মানুষকে কাছে পেতে
বেহায়াপনা করতেও দ্বিধা করে না।
ভালোবাসলে মানুষ হিংসুটে হয়, ঈর্ষান্বিত হয়
কারোর পাশে সে সহ্যই করতে পারেনা
ভালোবাসার মানুষের উপর যেনো শুধু
তারই ভালোবাসার অধিকার আছে
তাইতো অন্য কেউ পাশে থাকলে
হিংসার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়।
ভালোবাসলে মানুষ অহংকারী হয়
প্রিয় মানুষের সব কিছু নিয়েই
এক ধরণের অহংবোধ জন্মায়
সবার কাছ থেকে তার ভালোবাসাই ঠিক
এটা নিয়ে অহংকার করে থাকে।
ভালোবাসার জন্য আত্মকেন্দ্রিক হয়
অন্য কারোর সাথে সামান্য কথা
বলতেও তার ভালো লাগে না
মনে হয় পৃথিবীর আর কিছুই চাইনা
শুধু শুধুই সে থাকুক।
ভালোবাসলে মানুষ বোকার মতো আচরণ করে
তার কাছে ভালোমন্দ কিছুই ধরা পড়েনা
প্রিয়জনের সব কিছুইতে এমন
আধিপত্য বিস্তার করে কথা বলে
যা বোকা মানুষের মতোই।
সর্বোপরি ভালোবাসলে মানুষ পাগলামি করে
এ এমন পাগলামো যে প্রিয়জনকে
আগলে রাখতে ভালো রাখতে
পাগলের মতো ভালোবাসে আর ভালোবাসে।
ভালোবাসার জন্য এমন নির্লজ্জ, বেহায়া,
হিংসুটে, অহংকারী, আত্মকেন্দ্রীক,
বোকা,পাগলের খুবই অভাব।
আসলেই প্রকৃত ভালোবাসা হিসেব করে হয়না
বেহিসেবী ভালোবাসার মানুষের জন্য
অনন্তকাল অপেক্ষা করতেও খারাপ লাগেনা
তাই যাকে ভালোবাসো হিসেব নিকেশ না করে
পাগলের মতো বেহিসেবী ভালোবাসায়
নিজেকে বিলীন করে দাও।

Leave a Comment