আজিজুন নাহার আঁখি

আকাশ জুড়ে আজ রঙের মেলা
কোথাও গাড় কোথাও হালকা
লাল,নীল, হলুদের সাজ
যেনো শিল্পীর তুলিতে আঁকা।

গোধূলি এলেই রূপের ছোঁয়ায়
আকাশ নীলিমায় চাই হারাতে
মেঘের ভেলায় চড়ে ঐ দিগন্তে
আকাশের বুকে মাথা রাখতে।

পাখিদের নীড়ে ফেরার তাড়া
পিদিম জ্বালায় সব জোনাকি
প্রকৃতির এই অমৃত সুধাপানে
থাকেনা তো কোনো ফাঁকি।

ইচ্ছে করে মুঠোয় ভরে
আবির মাখি সারা অঙ্গে
রঙে রঙে নিজেকে সাজাই
না থাকুক কেউ সঙ্গে।

Leave a Comment