দুই দিনের রঙ তামাশা
একদিন সাঙ্গ হবে
শূন্য তরী শূন্য ঘাট
এভাবেই পড়ে রবে।
কেউ রবে না সঙ্গে
একাই যেতে হবে
তবুও কেন ছলছাতুরী
দুই দিনের এই ভবে।
জীবন নামের মায়া রথ
অচল হবে যেদিন
আপন জনও পর হবে
তাই করোনা ঋণ।
প্রিয় মানুষের কান্নার রোল
বন্ধ হবে দুদিন পর
প্রাণবায়ু বের হলে
দ্রুত দিবে কবর।
মুখে মুখে তোমার কথা
বলে যেনো সবে
কাজের মাঝে বেঁচে থাক
নামটা তোমার ভবে।।






