আজিজুন নাহার আঁখি

লজ্জাবতী লাজুক লতা
মনটা সবার কাড়ে,
আলতোভাবে ছুঁয়ে দিলে
লাজে যায়যে সে মরে।

তার আছে রূপের সুধা
আছে প্রাণখোলা হাসি,
যাদুকরী পাতা তাহার
তাইতো কাছেতে আসি।

আদর পেলে মুখটা ঢাকে
নিজেকে গুটিয়ে রাখে
একটুখানি সরে গেলে
ডাকে সে পাতার ফাঁকে।

লুকোচুরি স্বভাব তার
দুষ্টুমিতে ভরা অঙ্গ
ভালোবাসার ছোঁয়া পেলে
নেয়না কারোর সঙ্গ।

নিজের মতো থাকে একা
করেনা তো খুনসুটি
কাছে গেলে লাজে রাঙা
হয়ে যায় গুটিসুটি।

Leave a Comment