কুয়াশায় সব ঢাকা শিল্পীর তুলিতে আঁকা
বাংলার পথ ঘাট প্রান্তর
লতা পাতা আর ঘাসে শিশির আনন্দে হাসে
স্নিগ্ধতায় ভরে যে অন্তর।
আকাশের বুকে আঁকা রক্তিম আভায় মাখা
সুর্য কিরণের ছড়াছড়ি
পাখির ডানায় চড়ে ছুটে যেতে ইচ্ছা করে
সুর্যের কিরণ হাতে ধরি।
উদাসী বনের বায় মনটা মোর হারায়
হাতছানি দেয় ফুল
কি করে ঘরেতে থাকি পাখি করে ডাকাডাকি
বেরোতে করিনা ভুল।।






