ভোরের শিশির বললো ডেকে
ঘরের বাহিরে আয়
শীতল পরশ বুলিয়ে দিবো
তোর সারা গায়।
মুখর হলো চারিপাশ
পাখির গানে গানে
মিষ্টি মধুর সুরলহরী
দোলা দিলো প্রাণে।
পূব আকাশে সূর্যকিরণ
দিচ্ছে উঁকিঝুঁকি
নদীর বুকে জলের মধ্যে
আলোর আঁকিবুঁকি।

ভোরের শিশির বললো ডেকে
ঘরের বাহিরে আয়
শীতল পরশ বুলিয়ে দিবো
তোর সারা গায়।
মুখর হলো চারিপাশ
পাখির গানে গানে
মিষ্টি মধুর সুরলহরী
দোলা দিলো প্রাণে।
পূব আকাশে সূর্যকিরণ
দিচ্ছে উঁকিঝুঁকি
নদীর বুকে জলের মধ্যে
আলোর আঁকিবুঁকি।