ইচ্ছে ছিলো আজীবন থাকবো তোমার পাশে
যেমনি করে শিশির বিন্দু জড়িয়ে থাকে ঘাসে
দিনের মতো দিন চলে যায় পাই না তো দেখা
তোমার এই শূন্যতা বুঝি ভাগ্যে ছিলো লেখা।
হাজারো লোকের ভীড়ে খুঁজি তোমার মুখ
পাইনা খুঁজে পথের দিশা পাইনা কোনো সুখ
এখন আমি একলা ঘরে ভেজাই দুই নয়ন
তুমি আছো আঁধার ঘরে চিরনিদ্রায় শয়ন।
বুকের ভেতর নোনা ব্যথা বুঝবে না কেউ
হৃদয়ে মাঝে গুমরে উঠে নীল কষ্টের ঢেউ।






