আজিজুন নাহার আঁখি

সবুজ ঘাসে পলাশের লুটোপুটি
দেখবি যদি আয়
রঙে ঢঙে লালে লাল
পলাশ বনের গায়।

উর্ধ্বমুখী তাকালেই দেখি
পাতা নাই ডালে
শাখায় বসে কোকিল গায়
সুমধুর তালে তালে।

ফাগুন এলে পলাশ কুঞ্জে
নামে মানুষের ঢল
ফুলে ফুলে মধু খায়
অলিদের দল।

পলাশের বনে লেগেছে আগুন
বহে মাতাল হাওয়া
ঝরা পত্রে মর্মর ধ্বণি তুলে
ঘাসের বুকে রৌদ্র ছায়া।

এতো সুধা মাখামাখি
পলাশ বনের বায়
যেদিকে তাকাই সেদিকেই
মনটা হারিয়ে যায়।

ঘাসের বুকে লাল পলাশ
আলিঙ্গনে বাঁধা রয়
তাদের এই মধুর বাঁধন
ছিন্ন হবার নয়।।

Leave a Comment