আজিজুন নাহার আঁখি

কেউ শত্রু কেউ বন্ধু

কেউ ছুড়ে ফেলে কেউ কাছে টানে
কেউ ঘৃণা করে কেউ ভালোবাসে
কেউ ছলনা করে কেউ ভরসা দেয়
কেউ অভিনয় করে কেউ বিশ্বাসী হয়।

কেউ বরখেলাপ করে কেউ কথা রাখে
কেউ নিরাশ করে কেউ আশায় ডাকে
কেউ আঘাত করে কেউ আনন্দে ভরে
কেউ হিংসা করে কেউ সহযোগিতা করে।

কেউ শত্রুতা করে কেউ বন্ধু হয়
কেউ একা থাকে কেউ সঙ্গী রয়
কেউ পিছু নেয় কেউ এগিয়ে দেয়
কেউ আটকে ধরে কেউ স্বপ্ন দেখায়।

Leave a Comment