প্রজাপতি মন ঘুরতে চায়
সবুজে ঘেরা ছোট্ট গাঁয়
পথের ধারের জঙলি ফুল
রূপ বিলোতে করেনি ভুল।
ফুলের ঘ্রাণে ছুটছে ভ্রমর
মধুর জন্য কাটেনা প্রহর
প্রজাপতির রঙিন সাজে
ফুলেরা হাসে মিষ্টি লাজে।
হতাম যদি প্রজাপতির মতো
পান করতাম ফুলের মধু যতো
ফুলের কতো ভাগ্য ভালো
ভালোবাসায় ছড়ায় আলো।
প্রজাপতির ডানায় চড়ে
ইচ্ছে করে যাই উড়ে
মুক্ত মনে বেড়াই ঘুরে
কাছে কিংবা অনেক দূরে।






