আজিজুন নাহার আঁখি

নাম না জানা ফুল কুমারী
মনটা আমার নেয় যে কাড়ি
দেখে তারে নয়ন জুড়ায়
কি এক যাদুকরী মায়ায়
আটকে যাই তার রূপের কাছে
আহা কি সুধাময়ী গুণ আছে।

ধুলো মাখা পাপড়ি গুলো
হাসি মুখে ডেকে নিলো
প্রজাপতির রঙিন পাখায়
ফুলের রেণু গায়ে মাখায়
সবুজ পাতা হাতছানি দেয়
ভালোবেসে কাছে ডেকে নেয়।।

Leave a Comment