আজিজুন নাহার আঁখি

বাতাসের আনাগোনা

নিঝুম রাতে খোলা জানালায়
দখিনা বাতাসের আনাগোনা
গ্রীষ্মের খরতাপে এ যেনো
মুঠোয় ভরে প্রশান্তির ছোঁয়া
তনুমন মধুর শিহরণে শিহরিত।

চারিদিক আঁধার কালো
চাঁদ তারা সবই অবসরে
ঘোর অমানিশায় নিশ্চুপ আকাশ
ভেসে আসছে পাখির কলতান।

জানালায় হেলান দিয়ে
বাতাসে জুড়াই প্রাণ
আলিঙ্গনে আবদ্ধ করি
অঙ্গ জুড়ে আজ তারই আবেশ
এভাবেই যদি বাঁধতে পারতাম!

এই নিশি রাতে শুধু তাকেই
তাকেই মনে পড়ছে বারেবারে
জানি সে আর আসবে না
তবুও অবুজ মন তাকেই চায়।

বাতাসে তার গায়ের ঘ্রাণ
দিশেহারা করে দিচ্ছে
হাস্নাহেনার ঘ্রাণ আজ
হার মেনেছে বাতাসে ভেসে আসা
তার গায়ের মিষ্টি ঘ্রাণে।

Leave a Comment