গাছের ফাঁকে চাঁদের আলো
ঘুচিয়ে দিলো আঁধার কালো
ধরতে গিয়ে তারে যায় না ধরা
জোছনা তাহার অঙ্গে ভরা।
রূপের সুধায় প্রাণ ভরে যায়
নয়ন যুগলে সেথায় হারায়
ইচ্ছে করে জড়িয়ে থাকি
তার আলোয় বেদনা ঢাকি।
আমায় শুধু কাছে ডাকে
জানালার ঔ গ্রিলের ফাঁকে
জোছনা এসে ভেজায় অঙ্গ
কেউ না দিক আমায় সঙ্গ।






