সময়ের সাথে সাথে বদলে যায় মানুষ
বদলে যার তার শব্দের ব্যবহার
কিছু কিছু সময়ে কারোর একটা শব্দ
যেনো লাখো শব্দের সমাহার নিয়ে আসে।
আগে চিঠিতে শব্দ তরঙ্গ খেলা করতো
অনুভূতির বহিঃপ্রকাশ করতে
শব্দমালা মানুষের হৃদয় ছুঁয়ে দিত
বর্তমান সময়ে এসব হাস্যকর!
তাইতো শব্দের অভাব বেড়েই চলেছে।
চারিদিকে শব্দ তরঙ্গ দোলা দেয় ঠিকই
কিন্তু যে শব্দ হৃদয়ে আলোড়ন তুলে,
ভালোলাগার অনুভূতিতে প্রাণটা ভরে
সেই শব্দ যেনো হারিয়ে যাচ্ছে।
ছোট্ট একটা শব্দ প্রেরণা জোগায়
বুকে সাহস, মনের জোর বাড়ায়
বিপদে মনোবল ঠিক রাখে
আজ সে সব শব্দ বিলুপ্ত ।
ব্যস্তাতার অযুহাতে ছোটো ছোটো
শব্দ বলতেও যেনো আমাদের সময় হয় না
মাঝে মঝে ইথারে শব্দ খুঁজে বেড়াই
বাতাসে কান পেতে রই
তবুও কাঙ্ক্ষিত শব্দ শুনতে পাইনা।
শব্দের অভাবে প্রাণচাঞ্চল্য জীবন স্থবির
আজ নিরবে শুধু স্মৃতির ঝাঁপি খুলে
হারানো শব্দ খুঁজছি আর খুঁজছি
কিন্তু স্মৃতির এলবামে জমানো শব্দ আর
হৃদয় ছুঁয়ে দেয় না, আবেগে জড়ায় না।
ছোট্ট একটা শব্দ যে কতোটা আপন,
কতোটা কাছের, কতোটা ভালোলাগার
সেটা কেউ বুঝে না, বুঝতে চায় না।






