আজিজুন নাহার আঁখি

বৈচিত্র্যময় মানুষ

কেউ রাতের নিস্তব্ধতায় সুখনিদ্রা যায়
কেউ জীবিকার জন্য ছুটে বেড়ায়,
কেউ বুকে জমানো ব্যথায় ছটফট করে
কেউ হারিয়ে যায় অতীতের স্মৃতির ভীড়ে।

কেউ ভবিষ্যতের জন্য মগ্ন থাকে চিন্তায়
কেউ নিজেকে গুটিয়ে নেয় হতাশায়
কেউ পেয়ে হারানোর ব্যথায় জর্জরিত
কেউ না পাওয়ার বেদনায় বিচলিত।

কেউ কল্পনার রাজ্যে বিভোর থাকে
কেউ প্রার্থনায় আল্লাহকে ডাকে
কেউ খুঁজে ভুল সংশোধনের উপায়
কেউ আবার নিজেকে ঢেলে সাজায়।

কেউ স্বপ্ন দেখে ঘুরে দাঁড়াবার
কেউ দুশ্চিন্তা করে পেয়ে হারাবার
বৈচিত্র্যময় মানুষের বৈচিত্র্য জীবন
কেউ হাসে প্রাণখুলে কেউ করে ক্রন্দন।

Leave a Comment