আজিজুন নাহার আঁখি

হাসছে দেখ পাপড়ি মেলে
রূপের সুধা দিচ্ছে ঢেলে,
এলেম যখন তার কাছে
প্রজাপতিও সাথে আছে।

ছুঁয়ে দিলাম আলতো করে
লাজুক মুখে হাসি ঝরে,
প্রজাপতি ডানা মেলে
উড়ে বেড়ায় হেসে খেলে।

Leave a Comment