নামটা তার ভেন্না করোনা কেউ ঘেন্না
গায়ে কাঁটায় ভরা তবুও যায় ধরা
গুণে ভরা আছে তার
জানা কি আছে সবার?
দেহের ক্ষত সারে লাগাও যদি তারে
দাঁতের গোড়া মাড়ি ব্যথায় উপকারী
বন্ধ হয় চুল পড়া
কাটা ক্ষত লাগে জোড়া।
মুখের রুচি বাড়ে বাতের ব্যথা সারে
এই বীজের তেলে উপকার যে মেলে
যেথায় সেথায় বাস
মেটায় মনের আশ।






