আজিজুন নাহার আঁখি

আর কতো হতাশায় ডুবতে হবে
আর কতো নিরাশার মেঘ জমবে
আর কতো আর্তনাদে পৃথিবী কাঁপবে
আর কতো অশ্রুর নদী বয়ে যাবে
আর কতো হৃদয় ভাঙার বাদ্য বাজবে
আর কতো মায়ের স্বপ্ন ধূলিস্যাৎ হবে
আর কতো লজ্জায় মুখ লুকাতে হবে
আর কতো অবহেলার পাত্র হতে হবে
আর কতো গঞ্জনা সহ্য করতে হবে
আর কতো নির্ঘুম রাত পার হবে
আর কতো স্বপ্ন অচিরেই নষ্ট হবে
আর কতো কতো প্রশ্নের উত্তর দিতে হবে?

Leave a Comment