আজিজুন নাহার আঁখি

চোখ দুটো টানা টানা
দীঘল কালো চুল
হাসিখুশিতে ভরপুর
গালে পরে টোল।

ছিপছিপে গড়ন তার
ত্রুটি নাই কিছু
পরিবারের মধ্য মণি
সবাই নেয় পিছু।

ভালোবেসে কাছে টানে
ছোটোদের করে আদর
ঘরে বাইরে সবার কাছে
ভালোবাসার চাদর।

ভাইবোনের চোখের মণি
বাবা মায়ের ধণ
ছোটো বড়ো যারা আছে
সকলের প্রিয়জন।

নামটি তার মিথিলা
আদরের খনি
দূরে কাছে যেথায় রও
তুমি নয়নের মণি।

Leave a Comment