গাছের ঝরে যাওয়া পাতা মাড়িয়ে দেখেছো কেমন মর্মর ধ্বণি উঠে।গাছ থেকে পরিপক্ক পাতাগুলো ঝরে মাটিতে আর আমরা সেই পাতা মাড়িয়ে গেলে শব্দ হয়।অপরদিকে গাছের সবুজ পাতাকে হাত-পা দিয়ে দলিতমথিত করলেও কোনো শব্দ করেনা।মানুষের মাঝেও এমনটা দেখা যায়,একজন যুবক বয়সীর গায়ে আঘাত করলে সে যতটা সহ্য করতে পারে প্রবীণ বয়সী কাউকে আঘাত করলে সেও ঝরা পাতার মতো মর্মর শব্দ করে। যুবক বয়সে যেমন পরিশ্রম করা যায় বেশি আঘাতও সহ্য করা যায় বেশি।তাই তোমার পরিবারের বা আশেপাশের বয়োজ্যেষ্ঠর প্রতি যত্নশীল হও তাদের আগলে রাখো। ভেবো দেখো একদিন সেও তোমার মতো কষ্ট সহ্য করতে পারতো আর এমন দিন তোমারও আসবে।বড়োদের সম্মান করি যত্ন করি আগলে রাখি নিজেও ভালো থাকি।






