আজিজুন নাহার আঁখি

নদীর ঐ জলে পড়ছে যে ঢলে
সোনালী সূর্য কিরণ
ঢেউয়ে ঢেউয়ে যায় শুধু বয়ে
মাতাল ঐ সমীরণ।

ঘুম থেকে জেগে কি যে ভালো লাগে
শিশির ফোঁটা ঐ ঘাস
খালি পায়ে হেঁটে কাঁদা মাটি ঘেটে
মেটাই মনের আশ।

পাখির কূজনে মুখরিত ক্ষণে
আবেশে ভরেছে প্রাণ
মনে দেয় দোলা যায় না তো ভুলা
ছন্দময় ঐক্য তান।

আকাশের গায়ে মেঘেদের নায়ে
মেঘ বালিকার দল
করে ছুটোছুটি হাসে লুটোপুটি
ঝরায় বৃষ্টি বাদল।

Leave a Comment