আজিজুন নাহার আঁখি

ঘুণেধরা সমাজ ব্যাবস্থা

আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের একটি হচ্ছে কন্যা সন্তান
এই কথাটি আমরা জানি কিন্তু মেনে নিতে পারি না।
পরিবারে নতুন অতিথির আগমনের খবরে
আল্লাহর কাছে প্রার্থনা করি পুত্র সন্তানের জন্যে,
আল্লাহ পাক কাউকে পুত্র দেন কাউকে কন্যা দেন।
যাদের ঘর আলো করে প্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়
প্রথমে অখুশি হলেও সন্তানের মুখ দেখে কিছুটা কষ্ট ভুলে,
আর সেই ঘরেই যদি পরে পুত্র সন্তান জন্ম নেয়
তখন ঐ কন্যার আর কোনো মূল্য থাকে না।
তখন সে থাকে অচল অকেজো আসবাবপত্রের মতো,
একবিংশ শতাব্দীর আধুনিক সমাজে দাঁড়িয়েও আজ
আমরা ছেলে মেয়ের মাঝে বিভেদ করি সবক্ষেত্রে
খাবার,পোশাক, পড়াশোনা সব কিছুতেই ছেলেকে প্রাধান্য দেই।
আর অনাদরে অবহেলায় মেয়েটি বেড়ে উঠে অসুস্থ মানসিকতায়,
মেয়েকে পাত্রস্থ করলেই যেন পিতামাতার দায়িত্ব শেষ
এমনকি পিতামাতার সম্পত্তি থেকেও তাদের হক আদায় হয় না।
জন্মদাতা পিতামাতাই তার কন্যাকে অবহেলা করে,
তাহলে এই সমাজ কি তাকে মাথায় তুলবে?
এই ঘুণেধরা সমাজ ব্যাবস্থা কি কভু বদলাবে না?
কোনো কন্যাসন্তান কি পাবে না তার ন্যায্য অধিকার?

Leave a Comment