শ্রাবণ মেঘের ভেলায় চড়ে তোর আগমন
তোকে পেয়ে জুড়াইছে আমার প্রাণমন,
কতো ব্যথা কতো বেদনার পরে তুই এলি
তোকে কোলে নিয়ে নিমিষেই সব যন্ত্রণা ভুলি।
তোকে ছুঁয়ে দেখার প্রথম ক্ষণ
এখনো মনেতে জাগে সেই শিহরণ,
জীবনের সবটুকু ভালোবাসা তোর জন্য
তোকে পেয়ে আমার জীবন হয়েছে ধন্য।
তোকে দেখার জন্য ছিলাম অধীর অপেক্ষায়
তুই কাঁদলে সে কান্না শুধু আমাকে কাঁদায়,
ছোট্ট দুটি কচি হাতে যখন ধরতি আমায়
সেই ছোঁয়া এখনো আমাকে দোলায়।
বসতে শেখা, হাঁটতে শেখা সবই আমার হাতে
বুকের উপর ঘুমিয়েছিস জাগিসনি তুই রাতে,
প্রথম যেদিন ডাকলি তুই মা মনি বলে আমায়
মনে হলো আমার মতো কেউ সুখি নয় এ ধরায়।
হাসিতে তোর মুক্তো ঝরে কথায় ঝরে ফুল
চলতে পথে সাবধানে থাকিস করিস না যেনো ভুল,
বড় হবি মানুষ হবি চাইনা কিছু আর
সারাজীবন সুখে থাক এই প্রত্যাশা আমার।
অতি আদরে তোর নাম রাখা হয়েছে প্রকৃতি
মর্যাদা রাখিস তুই সবকাজে পাস স্বীকৃতি।






